খুলনা বিভাগের ১০ জেলায় রোববার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ঘোষণা করা হয়।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু শুক্রবার বিকেলে এ তথ্য জানান।

তিনি জানান, জোটের নেতাকর্মীরা বিভাগের ১০ জেলায় রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এ হরতাল পালন করবে।

হরতালের আওতাধীন ১০ জেলা হল- খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল, বাগেরহাট, মাগুরা ও ঝিনাইদহ।

জেআই