বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, আওয়ামী অপশক্তি গণবিচ্ছিন্ন হয়ে গেলেও দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই ছাত্রশিবির নেতাকর্মীদের ধৈর্য ও সাহসীকতার সাথে অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে উপশাখা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি রেজাউল ইসলাম খান সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়েজ আহমেদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন, কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন রায়হান, জেলা জামায়াতের আমির মাষ্টার রহুল আমিন ভূইয়্যা, সেক্রেটারি মাওলানা মাহফুজুল ইসলাম।

শিবির সেক্রেটারি বলেন, ছাত্রশিবির নেতাকর্মীরা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আওয়ামী সরকারের ধারাবাহিক দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্রের প্রতিরোধ করে আসছে। ফলে দেশবাসীর কাছে ছাত্রশিবির অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তাতে নাখোশ হয়েছে আওয়ামীলীগ আর তাদের দেশ-বিদেশী দোষররা। তাই ছাত্রশিবিরকে দমন করতে একদিকে পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে নেতাকর্মীদের গুম, হত্যা, গ্রেফতার, নির্যাতন করছে; অন্যদিকে কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিরামহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি বরং বুমেরাং হয়েছে।

শিবির সেক্রেটারি আরও বলেন, ছাত্রশিবির দমে যায়নি বরং শহীদের রক্ত আর জুলুম নির্যাতনকে শক্তিতে পরিণত করে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছে। জনগণের কাছে ছাত্রশিবিরের গ্রহণ যোগ্যতা অনেক গুন বৃদ্ধি পেয়েছে। ছাত্রসমাজ ছাত্রশিবিরের দেশ ও ইসলাম রক্ষার আন্দোলন এবং গঠন মূলক কর্মসূচির সাথে স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করছে।

তিনি উপশাখা প্রতিনিধিদের উদ্দেশে বলেন, দেশ ও ইসলাম আজ গভীর ষড়যন্ত্রের মধ্যে আছে। কিন্তু বাতিল শক্তিকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া যাবেনা। প্রতিটি ছাত্রজনতার কাছে ইসলামের সুমহান আদর্শ যেমন তুলে ধরতে হবে তেমনি দেশ ও ইসলাম বিরোধী অপশক্তির ষড়যন্ত্র সম্পর্কে জানাতে হবে। বাতিলের অপপ্রচার মোকাবেলার উপশাখার প্রতিটি নেতাকর্মীকে এক একটি প্রচার মাধ্যমে পরিণহ হতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই সাহসীকতা, ধৈর্য ও মহান আল্লাহর প্রতি ভরসাই হবে আমাদের পুঁজি।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই