প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ সোমবার (২৫ মে) বিকেলে ফোন করে এ শুভেচ্ছা জানান মোদি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি জানান, বিকেলে ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।
এএস





