জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা তৃতীয় দিনে হরতাল সমর্থনে বগুড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবির নেতা-কর্মীরা।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের খান্দার এলাকা থেকে মিছিলটি বের হয়। এসময় রাস্তায় আগুন দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তারা।

শহরের মধ্যে অল্পসংখ্যক যানবাহন চলছে। তবে শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক ।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব, পুলিশের পাশাপাশি শহরজুড়ে ৪ প্লাটুন বিজিবি টহলে রয়েছে।

জেএ