মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডদেশপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে নোয়াখালীতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার ভোর ৬টা থেকে জেলা শহরসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানসমূহে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৩ প্লাটুন টহল দিচ্ছে।

জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ নোয়াখালীতে বুধবার ভোর থেকে ৩ প্লাটুন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ