চাঁদ দেখা সাপেক্ষে এবছর পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১৪ বা ১৫ এপ্রিল। রমজান শুরুর সময় ১৪ এপ্রিল ধরে ঢাকা জেলার জন্য সেহরি ও ইফতারের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
রোববার (২১ মার্চ) এই সময়সূচি গণমাধ্যমে পাঠিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গত ১৩ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪২ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এই সময়সূচি চূড়ান্ত করে।
ওই সময়সূচিতে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ এপ্রিল পড়বে ১ রমজান। ওই দিন সেহরির শেষ সময় ভোর ৪টা ১৫ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিট।
তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।
এমবি





