গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের আওতাধীন ‘সাহেবগঞ্জ ইক্ষু খামারে’ আখ কাটাকে কেন্দ্র করে সাঁওতালদের সাথে পুলিশ-মিল কতৃপক্ষের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ৩৩ সাঁওতালকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এক জামিন আবেদনের শুনানি করে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

সাঁওতালদের আইনজীবী আবু ওবায়দুর রহমান জানান, গত ৬ নভেম্বর পুলিশের করা মামলায় আগাম জামিন শুনানিতে এ আদেশ দেন হাইকোর্ট। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪২ জন সাঁওতালের বিরুদ্ধে মামলা করে।

রুবেল/নাজিব