আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে এই সংঘর্ষে ৭টি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
মোহাম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে পাট কাটাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজুর রহমানের ভাই আলমগীরের সঙ্গে হাসেম মাস্টারের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের মোহাম্মদ আলী (৪২), সহিদুল ইসলাম (২৫), মিলন (৪০), মানিক (২০), জাহানার খাতুন (৩০), সেলিনা (৩৫), আবু বক্কর (৫২) ও মতিয়ার রহমান আহত হন। এ সময় আব্দুস শুকুর, নান্নু মোল্লা, দুলাল মোল্লা, আফজাল, মফিজুর, আকরাম, সলেমান বাবু ও আকবর আলীর বাড়ি ঘর ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে।
ঢাকা, ১৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





