বুড়িগঙ্গা নদীর ইস্পাহানী ঘাট এলাকায় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মিলেছে। ডুবে যাওয়ার কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রলারটির সন্ধান পান।

এখন ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, সকাল ৭টা ৫০ মিনিটে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। সেটি উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।

এমএনজে