রংপুর-বগুড়া মহাসড়কের ধাপেরহাটের ফাইভস্টার মোড় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬ জন।
মঙ্গলবার ৪.৫০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা জাকির পরিবহন( ঢাকা- মেট্রো ট- ১৩-০৫৪৭) পরিবহনটি বিপরীত দিক থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট ১৮-২২৮৫) ধাপেরহাটের ফাইভস্টার মোড় নামক স্থানে পৌঁছিলে পিছনে থাকা জাকির পরিবহন কে বামপাশে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে কাভার্ডভ্যানটি রোড ডিভাইডার এর উপর উঠে গিয়ে যাত্রীবাহী বাসের উপর আছড়ে পড়ে। এসময় ঘটনাস্থলে ৩ জনের নিহত হয়।এতে আহত হয় ৬ জন।আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের প্রথম ভাংগা গ্রামের শামসুন নাহার(৪০) একই এলাকার ধরলা গ্রামের মৃত্যু বশির উদ্দিনের স্ত্রী ঝড়না খাতুন (৪৫) একই এলাকার সিঙ্গেল শিমুল গ্রামের জয়নাল আলীর পুত্র রেজাউল করিম (৫০)।
নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে এস আই জাকির হোসেন। আহতদের স্থানীয় পীরগঞ্জ হাসপাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে হয়।
ছাদেকুল





