বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় রফিক শেখ (৩৫) নামে এক চিংড়ি ঘের ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলার খারুইখালী গ্রামের একটি চিংড়ি ঘের থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। রফিক শেখ মোরেলগঞ্জ উপজেলার খারুইখালী গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস বলেন, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে তারাবির নামাজ পড়তে যান রফিক। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। শনিবার সকালে স্থানীয় লোকজন চিংড়ি ঘেরে রফিকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। তার বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এমই





