রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয় ভাসানী ভবনের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দূর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, আকস্মিকভাবে কয়েকজন ব্যক্তি পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
এমকে





