সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩২৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২৩২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমশই বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্যানুসারে, গত ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩২ হাজারেরও বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ২৩ জন। কিন্তু বেসরকারি হিসাবে এ সংখ্যা তিন গুণেরও বেশি।

আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন ২৩ হাজার ৬১০ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৭০৭ জন। হিসেব করলে প্রতি মিনিটে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

জেড