কেরানীগঞ্জের মিরেরবাগ ট্রলারঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ ফাঁড়ির পুলিশ।
সোমবার (১৮ জুলাই) দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টায় বুড়িগঙ্গার মিরেরবাগ ট্রলারঘাটের কাছে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা হাসনাবাদ নৌ-পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সামসুদ্দিন আহমেদ জানান, নিহত ব্যক্তির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
ওএফ





