ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে ভোমরাদহ ইউনিয়নের উত্তর জনগাঁও গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দু'টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- হরিপুর উপজেলার ঝামন মাশালডাঙ্গী গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আজহার আলী (৪৫) ও নেকিম উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৪০)।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উত্তর জনগাঁও গ্রামের মোখলেসুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ২৮ বোতল ফেনসিডিলসহ আজহার ও সেলিমকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
এসএইচ





