রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের তথ্য সম্পাদক শাহাব উদ্দিন ও চৌদ্দগ্রাম উপজেলা শিবির নেতা শাহাবউদ্দিন পাটোয়ারীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা। এসময় সাতজন আহত হয়েছেন। এছাড়া পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক শাহ মো.মাহফুজুল হক বলেন, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার নরঘাতকে পরিণত হয়েছে। পরিকল্পিতভাবে শিবির নেতাকর্মীদের হত্যা করছে। তাদের শেষ রক্ষা হবেনা। শিবির নেতাকর্মীদের হত্যার জন্য তাদের অনুশোচনা করতে হবে। কড়ায় গণ্ডায় প্রতি ফোঁটা রক্তের হিসাব আদায় করা হবে।
ঢাকা মহানগরী পশ্চিম :
ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা শনিবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে শ্যামলী এলাকায় মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় শাখা সভাপতি সুলতান মাহমুদ রিপন, সেক্রেটারি সাইদুর রহমানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা কলেজ :
শনিবার সকাল ৮টায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক শাহ মো. মাহফুজুল হকের নেতৃত্বে মিছিলটি কলা বাগান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এ সময় পুলিশে গুলিতে সাত নেতাকর্মী আহত এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগরী পূর্ব :
ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা সকাল সাড়ে ৯টায় শাখা সভাপতি এম শামিমের নেতৃত্বে খিলগাঁও এলাকায় মিছিল করে নেতাকর্মীরা। এসময় শাখা সেক্রেটারি শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগরী দক্ষিণ :
খুনিদের গ্রেফতারের দাবীতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। সকাল ১০টায় শাখা সেক্রেটারি সাদেক বিল্লাহ’র নেতৃত্বে একটি মিছিল রাজধানীর জুড়াইন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় :
রাজধানীর পুরাণ ঢাকায় শনিবার সকাল ১০টায় শাখার প্রচার সম্পাদক দুলাল আহমেদের নেতৃত্বে ইসলামপুর এলাকায় মিছিল-অবরোধ করে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। (বিজ্ঞপ্তি)
কেএইচ





