বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার সকাল ৮টার দিকে রাজধানীর কাঁটাবনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোহাম্মদ এজমল হোসেন পাইলট।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মিয়া মোহাম্মদ ঝলক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন, আমিন, আব্দুল হাকিম, মাহবুব হোসেন, সুফিয়ান খান, সজীব মজুমদার, সারোয়ার ইমন, মহসিন, ফখরুল হাসান, ইশতিয়াক আহমেদ, আবু হান্নান, পঙ্কজ, সুপ্রীয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়, ঢাকা কলেজের পিয়াল হাসান, জাকির হোসেন, আকাশ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তানভীর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জেএ





