লক্ষ্মীপুরের রামগঞ্জের কমরদিয়া থেকে মেহেদী হাসান রাসেল ও সৌরভ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭৫ পিছ ইয়াবা উদ্ধার করে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





