এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ মো. রাসেল (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানান, রাসেলের শরীরের ১৮ শতাংশ দগ্ধ ছিল। তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে দগ্ধ আরও দুজনকে আইসিইতে রাখা হয়েছে। সব মিলিয়ে ভর্তি রয়েছে ১২ জন।

এবিএস