সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার (৭ মে) রাষ্ট্রপতি এক শোকবার্তায় প্রয়াত শিল্পী সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
রাষ্ট্রপতি শিল্পীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপতি সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় তিনি দেহ ত্যাগ করেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জাতীয় সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন বিবিসিকে ওই তথ্য জানান।
তিনি জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুবীর নন্দী।
১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গত ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেয়া হয় সুবীর নন্দীকে। তার দুইদিন পর সুবীর নন্দীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও আবার অবনতি হতে থাকে। সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালীন পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হন তিনি।
সর্বশেষ রোববার (৫ মে) সকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এই শিল্পী। দ্রুতই হার্টে চারটি রিং পরান ডাক্তাররা।
গেল ১৪ এপ্রিল শ্রীমঙ্গল থেকে ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
এএস





