চট্টগ্রামের আনোয়ারার পিএবি সড়কে সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছে।
আজ (২৯ অক্টোবর) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় উপজেলার কালাবিবির মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো: হানিফ (৬৬) অটোরিকশার চালক। আহত অটোরিকশার যাত্রীর পরিচয় জানা যায়নি।
আনোয়ারা থানা পুলিশের উপ-পরিদর্শক মো: কামরুজ্জামান জানান, সিএনজি অটোরিকশাটি বাঁশখালী থেকে আনোয়ারা আসার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোরিকশার চালক মারা যান। আহত মাছ ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
এমবি





