নোয়াখালীতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. টুটুল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ তিন লাখ একুশ হাজার পাঁচশত টাকাও উদ্ধার করা হয়।
রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের তিন ভাই দোকান এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী টুটুল উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের মানিক মিয়া বাড়ির মৃত মানিক মিয়ার ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী টুটুলকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ তিন লাখ একুশ হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়।
এমকে





