২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ শনিবার সকালে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বায়েজিদ আরেফিন ও ঢাবির ছাত্রনেতা আল মেহেদী তালুকদার এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিলটি বের করা হয়।

এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা চলে যায়। মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাবি ও বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল নেতাকর্মী।

ইআর