বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বিকালে দোস্তবিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে খতমে কোরআন ও মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, আজ বাংলাদেশে জনগণের প্রিয় নেতা তারেক রহমান এদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।
তারেক রহমানের জনপ্রিয়তাকে সরকার ভয় পায় বলেই বার বার ওনার (তারেক রহমানের) বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। কিন্তু বাংলাদেশের ষোল কোটি মানুষের প্রিয় নেতা তারেক রহমানকে কোন ষড়যন্ত্র রুখতে পারবে না।
আলোচনা সভা শেষে কেক কেটে তারেক রহমানের ৫২তম জন্মদিন উদযাপন করা হয়।
মাসুম/নাজিব





