করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৩৪ জন পুরুষ এবং নারী ৮৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৬৮৫ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৯ হাজার ৩৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ১৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন।
শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৯৭৬টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৯৮০টি। এখন পর্যন্ত ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৩৪ জন পুরুষ এবং নারী ৮৪ জন। এখন পর্যন্ত পুরুষ ১৪ হাজার ৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৬৮২ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ২১২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৭ জন, চট্টগ্রামে ৫৫ জন, রাজশাহীতে ২২ জন, খুলনায় ২৭ জন, বরিশালে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের ১৬ জন।
এমবি





