রাজধানীর মিরপুরের ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে লাগা এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা আগুন নেভানোর কাজ করছে।

এমআর