চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হয়েছেন।

আজ (২২ মার্চ) সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বিবিরহাট বাজারে এমকেটেক নামে স্থানে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ফটিকছড়ি থানার ওসি রবিউল হাসান জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বিবিরহাট বাজারে এমকেটেক নামে স্থানে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এসময় আহত হন তিনজন।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এমবি