কুমিল্লার মুরাদনগর উপজেলার আকাবপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামে এক গৃহবধূকে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

জানা  গেছে, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর অবর্তমানেকড়ইবাড়ী গ্রামের রাসেল মিঞার স্ত্রী আনিকা বেগমকে (২৭) শাশুড়ী-ননদসহ বাড়ীরসবাই পাশবিক নির্যাতন চালায়।

গৃহবধূআনিকা অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে শশুর বাড়ির লোকজন আমাকে অমানবিকনির্যাতন করে আসছে। বৃহস্পতিবার রাতে আমার শাশুড়ী রুবী বেগম, ননদ রুমাআক্তার, নানী শাশুড়ি রোকেয়া বেগম বেদড়ক লাঠি পেটা করে ও গরম লোহার রড দিয়েছেকা দিয়ে আমাকে গুরুতর জখম করে। হামলায় ওই গৃহবধূ অচেতন হয়ে মাটিতে লুটিয়েপড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেভর্তি করায়।

মুরাদনগরথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, থানায় কেউলিখিতভাবে অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেআই