চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা সোমবার রাতে অভিযান চালিয়ে জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন সরওয়ার আলম (২৫), মো. ইউসুফ (৪৪), নজরুল ইসলাম (২৪), আব্দুশ শুক্কুর(২৮), আব্দুর রশিদ (৪৫) ও মোহাম্মদ হোসেন (৪৫)।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল আওয়ালজানান, গ্রেফতারকৃতরা সকলেই বিভিন্ন নাশকতা মামলার আসামী। তাদের আদালতে সোপর্দ করা হবে।

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর