অধ্যাপক ড. মাহবুব উল্লাহর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
তিনি বলেন, এ ধরণের সন্ত্রাসীমূলক ঘটনা প্রায়ই নিরাপত্তা বাহিনীর সামনে ঘটেছে। কিন্তু নিরাপত্তা বাহিনী নীরব ভূমিকা পালন করছে যা অত্যন্ত প্রশ্নবোধক।
এ ঘটনার পরেই বারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। তাই এ বিষয়টি অত্যন্ত নিন্দনীয় বলে এর জোর প্রতিবাদ এবং দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জানান খন্দকার মাহবুব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সম্পাদক নাসরীন আকতার প্রমূখ।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





