চোখের চিকিৎসার জন্য সপ্তাহব্যাপী লন্ডন সফর শেষে সোমবার সকালে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এর আগে গত ১৭ আগস্ট তিনি লন্ডনে পৌছান।

রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট আজ সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী এএমএ মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের প্রধান এবং সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা কর্মকর্তাগণ।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর