সারাদেশে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল সমর্থনে রাজধানীর সায়েদাবাদে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সায়েদাবাদের মেইন রোডেএ মিছিল অনুষ্ঠিত হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা কাউকে আটক করেনি পুলিশ।
মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
এআর





