লালমনিরহাটের কালীগঞ্জে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মজিবর রহমান (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত মজিবর রহমান ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর ট্রেনটি বুড়িমারী অভিমুখে যাওয়ার সময় ভোটমারী ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকায় পৌঁছালে রেললাইনের উপর ঘাস খাওয়ারত ছাগলটি বাঁচাতে যান। এ সময় ট্রেনের ধাক্কায় মজিবর রহমান ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো: সাজ্জাদ হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নুরনবী/এমবি