বেনাপোল পোর্ট থানার সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারত-ভাংলাদেশ পারাপারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের পৃথক অভিযানে ১২ বাংলাদেশি নারী-পুরুষকে আটক হয়েছে।
বুধবার ভোরে বেনাপোল বাস স্ট্যান্ড ও পুটখালী সড়ক থেকে তাদের আটক হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি ও পুলিশ।
আটকৃতরা হলো নড়াইলের তোফাজ্জেলের ছেলে হাসান মোল্লা (৩২), খুলনার খাজা সর্দরের ছেলে লিটন সর্দার (২৫), নবজাল মোল্লার ছেলে মিলদার মোল্লা (২৪), সাথে শিশু নিপা খাতুন (১১), তজিবর শেখের ছেলে জাকারিয়া শেখ (২৭) তার মেয়ে শিশু লায়লা (১২),গাইবান্ধার সাইদুরের স্ত্রী মিতু খাতুন (১৯), নরসিংদীর ফিরোজের ছেলে রুবেল হোসেন (২৫), সিরাজগঞ্জের চাঁন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২), বগুড়ার গফফারের ছেলে মামুদুল হাসান (৩০), ফরিদপুরের ইস্রাইলের ছেলে আবুল (৩২) ও কুষ্টিয়ার আশরাফের ছেলে কবীর হোসেন (২৮)।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ জানান, আটকরা অবৈধ ভাবে ভারতে যাওয়া আসার জন্য সীমান্তে অবস্থান করছিল। এসময় গোপন সংবাদে বিজিবি ও পুলিশ তাদের আটক করে। তবে কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা।
আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে থানায় মাললা হয়েছে এবং বেলা ১ টার সময় তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এমকে





