২০ দলীয় জোটের ডাকা টানা হরতাল-অবরোধ কর্মসূচী চলাকালীন পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ রংপুরের তিন জনকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
আর্থিক অনুদান প্রাপ্তরা হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ির স্বপন মিয়া, মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকার বকুল প্রামাণিক ও বদরগঞ্জ উপজেলার কছির পাড়ার আসাদুল হক।
সোমবার রাতে রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ রমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন তিনজনের প্রত্যেকের হাতে এক লক্ষ টাকার করে চেক তুলে দেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ডঃ মাহবুবুল করিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুস সালাম, জেলা শিল্পকলা একাডেমিক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টুটুলসহ হাসপাতালে চিকিৎসকরা।
এদিকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন পেট্রোল বোমায় দগ্ধদের ২০ জনকে দেড় লাখ টাকা এবং ৫০টি কম্বল দেওয়া হয় রংপুর ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহা ব্যবস্থাপক খুরশীদ আলম, ব্যাংকার্স ক্লাবের কর্মকর্তা জোবায়দুল করিম, আতোয়ার রহমান, ওসমান গনি প্রমুখ।
এসএইচ





