মাগুরায় বুধবার দিনেদুপুরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোররা ১৮ ভরি স্বর্ণ ও ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
মাগুরা সদর থানার এসআই তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে শহরের ভিটাশাইর বস্ত্রকলের দক্ষিণ পাশে অবসরপ্রাপ্ত জেল পুলিশের হাবিলদার আব্দুল জলিল বিশ্বাসের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক সপরিবারে ঢাকায় থাকায় বাড়িটি তালাবদ্ধ ছিল।
এ সুযোগে বারান্দার গ্রিল কেটে ঘরের দরজা ও একটি স্টিলের আলমারি ভেঙে ১৮ ভরি স্বর্ণ ও ২৫ হাজার টাকা লুট করে নিয়ে চোরেরা। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, এনটিভি ও দ্য রিপোর্ট মাগুরা জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের ভগ্নিপতি আব্দুল জলিল বিশ্বাস।
এএইচ





