গাজীপুরের কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন ২৫ যাত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগই পোশাক কারখানার শ্রমিক।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বিষয়টি জানান।
তিনি বলেন, সন্ধ্যায় নবীনগর থেকে গাজীপুরগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ যাত্রী আহত হন। তৎক্ষণাৎ পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল ও ক্লিনিকে পাঠান।
দুর্ঘটনায় কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি বলেও জানান সাইফুল ইসলাম।
এমএম





