খুলনার রাষ্ট্রায়ত্ত আলীম জুটমিলস ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সড়ক অবরোধ চলবে বেলা ১১টা পর্যন্ত।

মিল গেটের সামনে খুলনা-যশোর মহাসড়ক শ্রমিকরা অবরোধ করায় ব্যস্ততম এ সড়কে দীর্ঘ যানজট শুরু হয়েছে।

এতে উপস্থিত রয়েছেন রাষ্ট্রায়ত্ত্ব আলীম জুট মিল হস্তান্তর প্রতিরোধ কমিটি আহ্বায়ক মো. আব্দুর রশিদ, আলীম জুট মিলের সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, শ্রমিক নেতা মোজাম্মেল হক, সাইফুল ইসলাম লিটু, আ. সালাম, বাবুল রেজা, আবেদ আলী, নজরুল ইসলাম, আকবার হোসেন, আব্বাস বিশ্বাস, রফিকুল ইসলাম, মুজিবর রহমান, ইকবাল হোসেন, মো. জাকারিয়া প্রমুখ।

উল্লেখ্য, ১৯৬৮ সালের ১ জুলাই খুলনার আটরা শিল্প এলাকায় মেসার্স আলীম জুট মিলস লিমিটেড শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭২ সালে তৎকালীন রাষ্ট্রপতির আদেশ বলে (পি ও ২৭) মিলটি রাষ্ট্রায়ত্ত করা হয় এবং বিজেএমসির নিয়ন্ত্রাণাধীন মিল হিসেবে এখনও পর্যন্ত পরিচালিত হয়ে আসছে।

জেআই