সিলেটের জৈন্তাপুরে ১ লাখ ৮ হাজার টাকার জাল নোটসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) হারুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ জৈন্তাপুর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটকরা হলেন, জৈন্তাপুর উপজেলার রনিফৌদ গ্রামের মৃত মহিন্দ্র চন্দ্রের ছেলে শিথিল চন্দ্র (৩৮), বাউরভাগ গ্রামের আবদুল হান্নানের ছেলে শামসুল ইসলাম (২৭) ও আলুবাগান মোকামবাড়ির রথিন্দ্র নম. এর ছেলে বানেশ নম.।
জৈন্তাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) হারুনুর রশীদ জানান, জাল টাকার ব্যাপারে আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের কাছ থেকে জাল নোটের উৎস ও ওই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের শনাক্তে তথ্য নেয়ার চেষ্টা করা হবে।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





