পাকুন্দিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক।
বুধবার বেলা ৩টার দিকে উপজেলার বাহরাম খানপাড়া বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ।
অধ্যাপক আজিজুল হক জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের অধ্যাপক।
এর আগে গত ২৪ জানুয়ারি রাতে অনন্যা পরিবহনের একটি (ঢাকা মেট্রো-ব-১৪-৫৩৯১) যাত্রীবাহী বাসে দুবৃর্ত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাসের পেছনের কয়েকটি সিট পুড়ে যায় ও দুই যাত্রী আহত হয়। এ ঘটনায় বাসচালক সাইফুল ইসলাম পাকুন্দিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় দায়ের করা মামলায় ভাইস চেয়ারম্যান আজিজুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।
জেআই





