এক লাখ দশ হাজার পিস গরু মোটাতাজাকরণ ভারতীয় প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।
রোববার সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ভিমপুর মাঠের মধ্যে থেকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, ভারতীয় ট্যাবলেটের একটি বড় চালান সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নায়েক হান্নানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ভিমপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের বস্তার ভেতর হতে ভারতীয় গরু মোটাতাজাকরণ প্রাকটিন ট্যাবলেট ১ লাখ ১০ হাজার পিস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটের বিজিবি কর্তক সিজার মূল্য ২২ লাখ টাকা।
উদ্ধার করা ট্যাবলেটগুলি সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





