রাজধানীর সায়েদাবাদ থেকে জাল টাকাসহ এক র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় তাকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়।
আটককৃত র‌্যাব সদস্যের নাম শামসুল ইসলাম। তিনি র‌্যাব-১০ এ কর্মরত আছেন। এর আগে তিনি সেনাবাহিনীতে ছিলেন।
যাত্রাবাড়ি থানার এসআই আজম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, এমআর, ২৯ মে (টাইমনিউজবিডি.কম)[/b]