সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরবর্তী শ্যামবাজার থেকে ওয়াইজঘাট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এতে নেতৃত্ব দেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চলার কথা।
এর আগে সাড়ে ১১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করতে গেলেও ব্যবসায়ীদের বাধার মুখে তা করা যায়নি। পরে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন উভয় মিলে অভিযান পরিচালনা শুরু করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ব্যবসায়ীদের বলেন, ‘উচ্ছেদের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন করতেই এ অভিযান। এতে সদরঘাট এলাকায় জনসাধারণের চলাচলে সুবিধা হবে। সরকারের বিপুল পরিমান অবৈধ সম্পত্তি উদ্ধার হবে।’
এর আগে গত সোমবার বাদামতলী থেকে মিটফোর্ড হাসপাতালের পেছন পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
জেএ





