ভোলায় বিএনপির ২ কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মহাজনপট্টি এলাকায় বিএনপি’র মিছিল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলা বিএনপি কৃষি বিষয়ক সহ-সম্পাদক পৌর বিএনপির সহ-সভাপতি মাহে আলম ও যুবদলকর্মী মাসুম।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী জানান, হরতাল ও অবরোধের সমর্থনে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের করে।

মিছিলটি শহরের সদর রোডের মহাজনপট্টি অতিক্রমকালে পুলিশ মিছিলে বাধা দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়।

নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এমকে