ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা যান।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার আব্দুল বারী (৭৫) ও টাঙ্গাইল ধনবাড়িরর গোলাম মোস্তফা (৬০)। উপসর্গ নিয়ে মৃতরা হলেন- সদর উপজেলার নজিরন নেসা (৭০) ও নেত্রকোনা পুর্বধলার জোবেদা বেগম (৯০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ৬ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১০৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন আটজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৯ জন করোনা শনাক্ত হয়েছেন।

এমবি