বরিশালে অবরোধে মহানগর ছাত্রশিবির ও ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন বরিশাল-আমিরগঞ্জ সড়কের টেক্সটাইল মিল এলাকায় সড়ক অবরোধ করা হয়। এ সময় সড়কের ওপর অগ্নিসংযোগকরে বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রশিবির।
এসময় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষে সড়কে ইট ফেলে রাখা হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরকর্মীরা সেখান থেকে চলে যায়।
অপরদিকে, নগরীর বগুড়া রোডে ছাত্রদল নেতা মশিউর রহমান মঞ্জুর নেতৃত্বে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করা হয়।
এছাড়া নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ ও রুপাতলী থেকে আন্তরুটে বাস চলাচল স্বাভাবিক রযেছে। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
কেএইচ





