গাজীপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।

সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকা তাদের আটক করা হয়।

আটককৃতরা হল নাটোরের সিংড়া থানার ভাঙ্গা নাওরকান্দি গ্রামের গোলাম মোস্তফার ছেলে শাহিন (২৫) ও জামালপুরের বকশিগঞ্জের মোরারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে লেবু মিয়া (৩৫)।

জয়দেবপুর থানার এসআই মো. এনামুল হক জানান, ভোগড়া বাইপাস মোড়ের উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রিকশায় ওঠার সময় অভিযান চালিয়ে দুই বস্তায় ৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রির জন্য ওই গাঁজা তারা ভৈরব থেকে এনেছিল।

এসএইচ