ময়মনসিংহের ভালুকায় দু’টি মালবাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালক ও হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো দু’জন।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালবাহী দুটি ট্রাকের সংঘর্ষে নিহত তিনজনের একজন চালক, একজন হেলপার ও অপরজন কাঁচামাল ব্যবসায়ী।
নিহত ব্যবসায়ী মনিরুল ইসলামের (২৪) বাড়ি ফুলপুর উপজেলার শ্যামপুর গ্রামে। অপর দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম সংবাদমাধ্যমকে জানান, চালকসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুই ব্যবসায়ীকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঢাকা, ০৪ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





