মিটফোর্ড হাসপাতালের নার্সরা ৩দিনের আল্টিমেটাম দিয়ে তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছে।
রোববার দুপুরে নার্সদের সুপারভাইজার স্বপন কুমার এ ঘোষণা দেন। এর আগে শনিবার থেকে কর্মবিরতি পালন করে আসছিল। এরফলে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার দুপুরে রাকিবুল ইসলাম নামে একজন চিকিৎসক নার্স বকুল রাণী দাসকে মারধর করায় বিক্ষোভে ফেটে পড়েন নার্সরা।
মারধরেরপ্রতিবাদে হাসপাতালের নার্স ও বয়রা সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত তিন দিনের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচির অংশ হিসেবে আজসকাল থেকে সেখানে নার্সদের কর্মবিরতি চলছে।
এরই মধ্যে চিকিৎসক রাকিবুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গেতিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলাহয়েছে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর





