সিরাজগঞ্জে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ি সীমান্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বগুড়া থেকে একটি পণ্যবাহী ট্রাক ঢাকা যাচ্ছিলো। ট্রাকটি বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের সীমান্তবাজার এলাকায় পৌঁছলে অবরোধকারীরা ট্রাকে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দন ট্রাকে আগুন দেয়া ঘটনাটি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের দুটি গাড়ী ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইন চার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কামারখন্দ থানার অফিসার ইন চার্জ (ওসি) বাবুল উদ্দিন সরকার ট্রাকে আগুন দেয়ার ঘটনাটি নিশ্চিত করে জানান আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে।

কেএইচ